[ করোনাভাইরাস ]
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে করোনায় কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ১৬ শতাংশ।
.png)
আজ এক তথ্যবিবরণীতে বলা হয়, এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৮ জন করোনায় মারা গেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৬৫৯ জন।
প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!