[ দেশজুড়ে ]
রোজাদারের হাতে হাতে ইফতার পৌঁছে দিল গাইবান্ধা ছাত্রলীগ
গত বছরের মতো এবারো গাইবান্ধা রেলওয়ে স্টেশনে প্রতিদিন যাত্রী, দুস্থ, স্থানীয় রোজাদারের হাতে হাতে ইফতার পৌঁছে দিচ্ছে গাইবান্ধা জেলা ছাত্রলীগ। সদস্যদের নিজস্ব অর্থায়নে প্রতিদিন প্রায় ২০০ মানুষের জন্য এই ইফতারের আয়োজন করা হয়। এতে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় দুই হাজার টাকা। আর এ কাজে উদ্বুদ্ধ হয়ে অনেকে আর্থিক সহযোগিতাও করছেন।
পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা জামিনা বেগম বলেন, কুড়ানো কাগজ ও প্লাস্টিকের বোতল বিক্রি করে খাই। ভালো খাবার কিনে খেতেও পারি না । তাই প্রতিদিন ইফতারের সময় হলেই রেলস্টেশনে এসে ইফতারি করি।
সাঘাটার ভেলুরপাড়া গ্রামের আজমা বেগম বলেন, নাতিকে সঙ্গে নিয়ে প্রতিদিন শহরে এসে ভিক্ষা করি। বেলা শেষে ইফতারের সময় হলেই যেখানেই থাকি এখানে চলে আসি ইফতার করতে। ছেলেগুলো আমাকে ইফতারি দেয়।
.png)
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন বলেন, এমন অনেক দুস্থ মানুষ আছেন যারা ইফতারসামগ্রী কিনে খেতে পারেন না। তারা প্রতিদিন আমাদের এখানে এসে ইফতারি করেন। এ ছাড়া ট্রেনে যাতায়াতকারী যাত্রী, স্থানীয় রোজাদারদের আমরা ইফতার দিয়ে থাকি।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!