ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৭, ১৩ জুলাই ২০১৯
নড়াইলে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় শনিবার সকালে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। 

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের থেকে শুরু হয়ে সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ তপন কুমার দাশ, কালিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলীসহ প্রমুখ।

Advertisement

বক্তারা বলেন, কালিয়ায় স্কুলছাত্রী ধর্ষণসহ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা, মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের ওপর ধর্ষণের ঘটনার উপযুক্ত বিচার করতে হবে। কালিয়ায় পুনরায় এ রকম ধর্ষণের ঘটনা যাতে আর ঘটতে না পারে, সে দিকে সংশ্লিষ্ট প্রশাসনের বিশেষ দৃষ্টি দেয়ার আহবান জানাচ্ছি।

এর আগে বুধবার সকালে বিদ্যালয়ের পাশে পাটক্ষেতে মুখ বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা ওই রাতেই নড়াগাতী থানায় নয়া মাউলী গ্রামের ছাত্তার মোল্যার ছেলে ছবেদ মোল্যাকে আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে আসামিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!