ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যক্ষ্মা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ২৯ আগস্ট ২০১৯
যক্ষ্মা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা
ছবি: ডেইলি বাংলাদেশ

বৃহস্পতিবার কুমিল্লায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা ক্লাব মিলনায়তনে বিভাগীয় কর্মশালা হয়েছে। চট্রগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মোহসিন উজ্জামান চৌধুরী।

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান। কর্মশালায় রির্সোস পারসন হিসেবে উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের জাতীয় প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. রূপালী শিশির ভানু।

Advertisement

কর্মশালায় বক্তারা বলেন, যক্ষ্মা মরণব্যাধি হলেও যথাযথ চিকিৎসায় আরোগ্য লাভ করা যায়। সম্পূর্ণ বিনামূল্যে যক্ষ্মার চিকিৎসা করা হয়। এমনকি শনাক্তকারী 
যক্ষ্মারোগীকে বাড়ি গিয়েও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিয়ে থাকেন। 

এ জন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, জনগণের সচেতনতা ছাড়া দেশ থেকে যক্ষ্মা নির্মূল করা যাবে না। 

কর্মশালায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.স্বপন কুমার অধিকারী, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিমসহ কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!