শুক্রবার রাতে খুলনা মহানগরীর রায়ের মহল মুন্সী পাড়া এলাকা থেকে প্রাইভেটকারসহ ভুয়া পুলিশ সোহেল মোল্লাকে আটক করা হয়।
এ সময় ডুমুরিয়ার চুকনগরের অপহৃত ফোন-ফ্যাক্স ও মুদি ব্যবসায়ী সেকান্দারকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
.png)
আড়ংঘাটা থানার এসআই সাইফুর রহমান বলেন, রাতে নিয়মিত টহল দেয়ার সময় জিরো পয়েন্ট এলাকায় ডুমুরিয়ার দিন থেকে আসা একটি প্রাইভেটকারকে সিগন্যাল দেই আমরা। কিন্তু প্রাইভেটকারটি সিগন্যাল না মেনে বাইপাস সড়ক হয়ে মোস্তর মোড়ের দিকে যায়। মোড়ে এসে দেখি প্রাইভেটকারটি দ্রুত রায়ের মহলের দিকে যাচ্ছে। এতে আমাদের সন্দেহ হয়। আমরা প্রাইভেটকারের পিছু নিয়ে রায়ের মহল আসি। সেখানে আমি তাদের চ্যালেঞ্জ করি। এ সময় তাদের কথা বার্তায় গরমিল পাওয়া যায়। গাড়িতে তল্লাশি চালাই। এ সময় গাড়িতে ব্যবসায়ী সেকান্দারকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। গাড়িতে থাকা আরো তিন চারজন পালিয়ে যায়। কিন্তু সোহেল মোল্লা পালাতে পারেননি। গাড়ি থেকে দুই সেট ইউনিফর্ম (পোশাক), মোবাইল, র্যাং ব্যাজসহ দোকানের তালা ভাঙার সরঞ্জাম পাওয়া যায়।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই এসআই।