ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্পর্শকাতর স্থানে সুতা বেঁধে শিশুকে নির্যাতন করলেন চাচা-চাচি

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ১১ জুন ২০২০
স্পর্শকাতর স্থানে সুতা বেঁধে শিশুকে নির্যাতন করলেন চাচা-চাচি
গ্রেফতার চাচা-চাচি

শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে শিশুর স্পর্শকাতর স্থানে সুতা বেঁধে নির্যাতনের ঘটনায় চাচা-চাচিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ছয়গাঁও ইউপির কাজল কোর্ট গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- একই গ্রামের রিপন মুন্সী ও তার স্ত্রী শেফালী বেগম।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিশু প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ২৩ মে রাতে টিভি দেখার কথা বলে শিশুটিকে ডেকে নেন রিপন ও শেফালী। পরে ঘরে নিয়ে তার স্পর্শকাতর স্থানে সুতা বেঁধে নির্যাতন করেন তারা। কাউকে বিষয়টি জানালে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। ৮ জুন রাতে শিশুটির স্পর্শকাতর স্থান ফুলে ব্যথা শুরু হলে বিষয়টি বোনকে জানায়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেন স্বজনরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা করেন শিশুটির বাবা।

Advertisement

ভুক্তভোগীর বাবা জানান, রিপন মুন্সী তার চাচাতো ভাই। তার সঙ্গে পারিবারিক বিরোধ রয়েছে। এ কারণে সন্তানের সঙ্গে এমন করেছেন তারা।

ভেদরগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!