ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই মারা গেলেন চিকিৎসক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৭, ১৩ জুন ২০২০
আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই মারা গেলেন চিকিৎসক
ডা. আরিফ হাসান

চট্টগ্রামে জ্বর-শ্বাসকষ্টে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ডা. আরিফ হাসান নগরীর কোতোয়ালি থানার লাভলেন আবেদীন কলোনিতে থাকতেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের ছাত্র ছিলেন। চট্টগ্রামের পাহাড়তলীতে একটি প্রাইভেট চেম্বারে রোগী দেখতেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন ওই চিকিৎসক। শুক্রবার রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভূত হলে তাকে প্রথমে পাঁচলাইশের বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!