বৃহস্পতিবার সকালে কোলা বাজারে সৈকত তার মামার দোকানে হালখাতা উপলক্ষে বাঁশের খুঁটিতে মাইক বাঁধছিল। হঠাৎ করে বাঁশের খুঁটিটি মেইন লাইনে পড়ে গেলে তার ছিঁড়ে সৈকত মেইন লাইনের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সৈকত নওগাঁ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। সে বদলগাছী উপজেলার কোলা ইউপির তেতুলিয়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো।
.png)
বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।