করোনায় মৃতদের পরিবারে কাউন্সিলর খোরশেদের ঈদ উপহার
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মৃতদের পরিবারে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে এ উপহার পৌঁছে দেন তিনি। এ সময় সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন। এ ছাড়া করোনায় আক্রান্তদের দাফন কাফন, সৎকারসহ নানা কাজে তাকে সহায়তা করা তার টিম মেম্বারদের বাড়ি বাড়ি গিয়েও তিনি খোঁজ নেন এবং ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন। তার ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি গরুর মাংশ, পোলাওয়ের চাল ও তেল।
কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নারায়ণগঞ্জের অনেকেই করোনায় মারা গেছে। আমার ওয়ার্ডেও অনেকে করোনা এবং করোনার উপসর্গে মারা গেছেন। অনেক পরিবারে মারা যাওয়া ব্যক্তিই ছিলেন একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তি। তাই তাদের পরিবারে ঈদ উপলক্ষে খোঁজখবর নিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু সম্ভব হয়েছে করেছি। এ ছাড়া আমাদের টিমের মেম্বারদের বাড়িতেও এই ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে কারণ তারাও তো করোনা মোকাবিলায় ফ্রন্টলাইন যোদ্ধা।