ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘আমার দেখা সেরা মানুষ সম্মাননা’ পেলেন কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১৪ আগস্ট ২০২০
‘আমার দেখা সেরা মানুষ সম্মাননা’ পেলেন কাউন্সিলর খোরশেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে সামাজিক সংগঠন প্রিসিলার পক্ষ থেকে ‘আমার দেখা সেরা মানুষ সম্মাননা’ প্রদান করা হয়েছে।

শুক্রবার  বিকেলে শহরের মাসদাইর এলাকায় প্রিসিলা সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়। করোনার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন সৎকার, আক্রান্তদের সুস্থতার প্লাজমা অক্সিজেন প্রদান, শুরু থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কাজে সংগঠনের দৃষ্টিতে সেরা মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন কাউন্সিল খোরশেদ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে খোরশেদ বলেন, আমরা কোনো কিছু পাওয়া জন্য নয়, মানুষ হিসেবে অন্যের পাশে দাঁড়িয়েছি। সৃষ্টিকর্তাকে খুশি করতে কাজ করছি। খুব তড়িৎ গতিতে আমরা সেবা দিয়ে থাকি। এজন্য কোনো অর্থ নেয়া হয়না।

এ সময় উপস্থিত ছিলেন প্রিসিলা বাংলাদেশের কর্মকর্তারা ও টিম খোরশেদের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!