ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘৯৯৯’-এ কল, অল্পের জন্য রক্ষা পেলো দুই কিশোরী

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ৬ অক্টোবর ২০২০
‘৯৯৯’-এ কল, অল্পের জন্য রক্ষা পেলো দুই কিশোরী
বাকলিয়া থানা, চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়ায় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে নিজেদের রক্ষা করলো দুই কিশোরী। গার্মেন্টসে চাকরি দেয়ার নামে তাদের বাসায় আটকে রেখে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করছিল চক্রটি।

জানা গেছে, ওই দুই কিশোরী ইপিজেডের একটি গামেন্টসের শ্রমিক ছিল। কিন্তু করোনায় চাকরি হারিয়ে অসহায় হয়ে পড়ে তারা। মঙ্গলবার সন্ধ্যায় তাদের চাকরি দেয়ার নামে বাকলিয়া এলাকার একটি বাসায় নিয়ে যায় শওকত ও রাকিব নামে দুই যুবক। পরে বাসার ভেতর আটকে রেখে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করলে কৌশলে ‘৯৯৯’-এ কল দিয়ে পুলিশের সহযোগিতা চায়।

আরো জানা গেছে, ‘৯৯৯’-এ কল দিলেও ঠিকানা বলতে না পারায় উদ্ধারের জন্য তাদের খুঁজে পেতে পুলিশকে চরম বেগ পেতে হয়। পরবর্তীতে নানা কৌশল খাটিয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

Advertisement

এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী দুই কিশোরীর জবানবন্দি নিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!