ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অস্ত্রের মুখে জিম্মি করে লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি, ৫ শতাধিক যাত্রীর সর্বস্ব লুট

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮, ২০ নভেম্বর ২০২০
অস্ত্রের মুখে জিম্মি করে লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি, ৫ শতাধিক যাত্রীর সর্বস্ব লুট
মকবুল-২ লঞ্চ

নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা এমভি মকবুল-২ লঞ্চে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন লঞ্চের যাত্রী মতলব উত্তর উপজেলার আনন্দ বাজারের মোবাইল ব্যবসায়ী কামরুজ্জামান সুমন।

জানা গেছে, লঞ্চটি নারায়ণগঞ্জ ঘাট থেকে প্রতিদিন রাত ৯টায় গজারিয়া, ষাটনল, মোহনপুর, এখলাছপুর, আমিরাবাদ লঞ্চঘাট হয়ে মতলবে আসে।

বৃহস্পতিবার রাতে লঞ্চটি নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর গজারিয়া ঘাটে পৌঁছে। ঘাটে আসার ১০ মিনিট আগে স্পিডবোটে করে একজন লোক লঞ্চে উঠেন। গজারিয়া ঘাট ছাড়ার বেশ কিছুক্ষণ পর দুটি স্পিডবোট যোগে ১০/১২ জনের একদল ডাকাত লঞ্চে উঠে ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় অস্ত্রের মুখে লঞ্চ চালককে জিম্মি করা হয়। পরে যাত্রীদের মোবাইল, টাকা, স্বর্ণালংকার ও তাদের সঙ্গে থাকা মালামালসহ সর্বস্ব লুটে নেয়। এভাবে ৩০ মিনিট ধরে ডাকাতি চলতে থাকে লঞ্চে। পরে ষাটনল ঘাটে পৌঁছার আগেই ডাকাত দল লঞ্চ থেকে স্পিডবোটে যোগে পালিয়ে যায়।

লঞ্চের আরেক যাত্রী সবুজ মিয়া জানান, বৃহস্পতিবার রাতের এই লঞ্চে চাকরিজীবীরা বেশি যাতায়াত করেন। তাই লঞ্চে আজও অতিরিক্ত যাত্রী ছিল। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!