ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে বাস-ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন 

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৫, ২০ ডিসেম্বর ২০২০
জয়পুরহাটে বাস-ট্রেন দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন 
ফাইল ছবি

জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে বাস-ট্রেন দুর্ঘটনায় চার সদস্য বিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এ কমিটি আগামী তিন কর্ম-দিবসের মধ্যে দুর্ঘটনা সম্পর্কিত তদন্ত প্রতিবেদন জমা দেবে।

শনিবার পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিনকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ মো. আব্দুর রহিম, পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী লোকো আশিক কুমার মণ্ডল এবং পাকশী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা শাকিল আহমেদ। 

Advertisement

উল্লেখ্য, জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের ধাক্কায় ১২ জন নিহত হন। ওই সময় আহত হয়েছিলেন কমপক্ষে ৫ জন।

জয়পুরহাট সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হাবিবুর রহমান জানিয়েছিলেন, শনিবার ভোরে একটি বাস সদরের পুরানপৈল রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে গেছে। বাসে কমপক্ষে ১৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনার জানান, আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম জানান, ১০ জনের মরদেহ মর্গে আছে। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তরের সময় আরো দুইজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!