[ দেশজুড়ে ]
ভ্যাকসিন নিলেন নারায়ণগঞ্জের সেই আলোচিত কাউন্সিলর খোরশেদ
ভ্যাকসিন নিলেন নারায়ণগঞ্জের সেই আলোচিত কাউন্সিলর খোরশেদ
করোনাকালে দুঃসাহসী ভূমিকা পালন করে মানুষের পাশে দাঁড়ান কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। শুধু তাই নয় করোনা আতঙ্কে মানুষ যখন লাশ দাফনেও এগিয়ে আসতো না তখনো তিনি প্রায় দেড় শতাধিক লাশ দাফন করেন। তাকে সবাই কাউন্সিলর খোরশেদ নামেই চেনে। সেই আলোচিত কাউন্সিলর এবার ভ্যাকসিন গ্রহণ করেছেন।
জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত ও অভয় দিতে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
টিকা গ্রহণ শেষে কাউন্সিলর খোরশেদ বলেন, টিকা গ্রহণ প্রক্রিয়া যথেষ্ট সহজ মনে হয়েছে। আমি আমার সহকর্মী কাউন্সিলর শওকত হাসেম শকু একসঙ্গে টিকা নিয়েছি। কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও আমাদের কাছে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হয়নি।
কাউন্সিলর খোরশেদ জানান, যারা নিজে টিকার নিবন্ধন করতে পারছেন না, তারা খোরশেদের কাউন্সিলর কার্যালয়ে এনআইডি কার্ডসহ উপস্থিত হয়ে বিনা খরচে নিবন্ধন করতে পারবেন।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!