ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২১ বছর পর জোড়া খুনে দুইজনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:২০, ২৫ মার্চ ২০২১
২১ বছর পর জোড়া খুনে দুইজনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গুলি করে দুই ব্যক্তিকে হত্যা মামলায় দুইজনকে ফাঁসি এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এই রায় দেন। 

সুনামগঞ্জ জেলা ও দায়দা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শামনুর নাহার বেগম শাহানা রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান,  ২০০০ সালে ১৮ মার্চ সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে গুলি করে আরপান আলী ও মতিউর রহমান হত্যার দায়ে আদালত আবদুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শাসছুদ্দিন ওরফে শামছু মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এছাড়া একই মামলায় ১৩ জনকে যাবজ্জীবন দিয়েছেন। তারা হলেন, আবদুল মান্নান, ইনু মিয়া, রেনু মিয়া, হামদু মিয়া, আফজল মিয়া, জালাল উদ্দিন, আবদুল নূর, সবুজ মিয়া, বাবুল মিয়া, আলকাছ মিয়া, বাদল মিয়া, রহমত আলী ও মনু মিয়া।

Advertisement

মামলার বিবরণে বলা হয়, তাহিরপুর উপজেলার কামদেবপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০০০ সালে ১৮ মার্চ এক পক্ষের লোকজনের হাতে অন্য পক্ষের একজন মারধরের শিকার হন। পরদিন সকালে এ নিয়ে গ্রামে সালিশ হওয়ার কথা ছিল। ওই সালিশে যাওয়ার সময় পথে প্রতিপক্ষের লোকজনের গুলিতে আরপান আলী ও মতিউর রহমান গুরুতর আহত হলে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তারা মারা যান। 

ঘটনার পরদিন নিহতের আত্মীয় আতাউর রহমান তাহিরপুর থানায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০০১ সালের ৩১ মার্চ ৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!