ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পারিবারিক কলহের জেরে শিশু সন্তানকে হত্যা করলেন মা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২২
পারিবারিক কলহের জেরে শিশু সন্তানকে হত্যা করলেন মা
পানিতে ডুবে মৃত্যু-প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জেরে ৩ মাস ১০দিন বয়সের এক মেয়ে শিশুকে পানিতে ফেলে হত্যা করে পাষণ্ড মা। সোমবার সকাল ৯টায় উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম উম্মে সাইফা। এ ঘটনায় সোমবার দুপুরে ঘাতক মা ছামিয়া আক্তার বকুলকে আটক করে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে মৃত শিশুর বাবা মো. ওমর ফারুক চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামের মৃত আলী আশরাফ এর মেয়ে ছামিয়া আক্তার বকুল এর সঙ্গে একই ইউনিয়নের খৈছাড়া গ্রামের মফিজুল ইসলাম এর ছেলে মো. ওমর ফারুক এর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। তিন মাস আগে ছামিয়া আক্তার বকুল মেয়ে সন্তানের মা হয়। পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরেই সে সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

Advertisement

রোববার (২০ ফেব্রুয়ারি) স্থানীয়ভাবে সালিশ হয়। মেয়েটিকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবার সকালে বকুল তার মেয়ে উম্মে সাইফাকে শালচর এলাকায় একটি ডোবার পানিতে ফেলে দেয়। স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। মৃত উম্মে ছাইফার মা ছামিয়া আক্তার বকুলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পানিতে ফেলে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। এ বিষয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!