ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার ছেলের ঘরেই লাশ হলেন মা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২২
এবার ছেলের ঘরেই লাশ হলেন মা
মানিকগঞ্জ সদর থানা

মাদারীপুরে মায়ের পরকীয়ায় ছেলে নিহতের ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে ফের চাঞ্চল্য সৃষ্টি করেছে মানিকগঞ্জ পৌরসভায় ছেলের ঘর থেকে মায়ের লাশ উদ্ধারের একটি ঘটনা।

শুক্রবার ভোরে পৌরসভার ১নং ওয়ার্ডের বান্দুটিয়া এলাকায় মানসিক ভারসাম্যহীন ছেলের ঘর থেকে অসুস্থ বৃদ্ধা আমেনা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আমেনা বেগম ঐ এলাকার অহেদ আলীর স্ত্রী। এ ঘটনায় ছেলে ফিরোজকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, শুক্রবার ভোর ৪টার দিকে মানসিক প্রতিবন্ধী ছেলে ফিরোজের ঘর থেকে তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পরিবারের বরাতে ওসি জানান, মানসিক প্রতিবন্ধী ফিরোজ বৃহস্পতিবার মধ্যরাতে নিজ ঘরের ভেতর প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেয়। এতে বয় পেয়ে মারা যান উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও নানা রোগে আক্তান্ত আমেনা বেগম।

তিনি আরো জানান, দেড় মাস আগে বিদেশ থেকে ফিরে আসে ফিরোজ। এরপর মায়ের সঙ্গে একই ঘরে থাকতো। মানসিক সমস্যা থাকায় তার চিকিৎসা চলছে। এর মধ্যেই এ ঘটনা ঘটল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজকে থানায় নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!