ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাংবাদিকদের নীতিমালার মধ্যে আনতে ডাটাবেজ তৈরি শুরু হয়েছে: প্রধান তথ্য কর্মকর্তা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২
সাংবাদিকদের নীতিমালার মধ্যে আনতে ডাটাবেজ তৈরি শুরু হয়েছে: প্রধান তথ্য কর্মকর্তা
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য কাজ করছে। সরকার এরই মধ্যে সাংবাদিকদের এককালীন অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে ধারাবাহিকভাবে সাংবাদিকদের সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের একটা নীতিমালার মধ্যে আনতে এরই মধ্যে ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছে তথ্য মন্ত্রণালয়। এ ডাটাবেজে দেশের সব সাংবাদিকের তথ্য থাকবে।

শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহেনুর মিয়া বলেন, সংবাদমাধ্যমগুলো এখন আর প্রিন্ট বা টিভির মধ্যে সীমাবদ্ধ নেই। সময়ের প্রয়োজনে সবাই অনলাইনে চলে এসেছে। প্রযুক্তির যে বিকাশ ঘটছে- তাতে সবাইকে সম্পৃক্ত হতে হবে। এক সময় সবকিছু অনলাইন নির্ভর হয়ে যাবে।

Advertisement

তিনি আরো বলেন, ধারাবাহিকভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোর নিবন্ধন করা হবে। নিবন্ধনের আগে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হয়। চাইলেই কেউ সংবাদমাধ্যমের নিবন্ধন নিতে পারছে না। সবকিছু বিবেচনা করে নিবন্ধনের কাজ করা হচ্ছে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল আলম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল-আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীসহ সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!