ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বড়শিতে উঠে এলো ৬ মণের শাপলাপাতা 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ১৪ মার্চ ২০২২
বড়শিতে উঠে এলো ৬ মণের শাপলাপাতা 
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের উপকূলে জেলের বড়শিতে ৬ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। 

সোমবার সকালে উপজেলার রায়পুর ইউপির পিচের মাথা এলাকায় বড় আকারের এ মাছ নৌকা থেকে নামানো হয়।  

জানা গেছে, রোববার রাতে বঙ্গোপসাগরে দিল মোহাম্মদ নামের এক জেলের বড়শিতে আটকা পড়ে মাছটি। পরে সেটিকে উপকূলে নিয়ে আসা হয়। সেটিকে আনোয়ারার বাইরে বিক্রির জন্য নেওয়া হয়েছে। মাছটি পাঁচ থেকে ছয় মণ ওজনের হতে পারে বলে তারা জানান। এক সপ্তাহের ব্যবধানে ধরা পড়া এ দুটি মাছ ছাড়া আর কখনো আনোয়ারায় শাপলাপাতা মাছ ধরা পড়তে দেখেননি তারা।

Advertisement

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, শাপলাপাতা মাছ আহরণের বিষয়টি শুনলেও তিনি বিস্তারিত জানেন না।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) তথ্যানুযায়ী, শাপলাপাতা মাছের ১৬টির মতো প্রজাতি আছে। বাংলাদেশে যে ৮ থেকে ১০ প্রজাতির শাপলাপাতা মাছ পাওয়া যায়, তার মধ্যে ২টি প্রজাতি মহাসংকটাপন্ন এবং ৩টি সংকটাপন্ন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!