ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৌশলে বাসা ভাড়া নিয়ে চুরি করতেন তারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০, ১৭ মার্চ ২০২২
কৌশলে বাসা ভাড়া নিয়ে চুরি করতেন তারা
(ছবি: সংগৃহীত)

চাঁপাইনবাবগঞ্জের আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের নাচোল, আমনুরা, রাজশাহীর পুঠিয়া ও বাঘাসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বুধবার (১৬ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের এসব সদস্যকে আটক করে নাচোল থানা পুলিশ।

আটক চোর চক্রের সদস্যরা হলেন- নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে রনি, জিয়াউর রহমানের ছেলে আল আমিন, রাজশাহীর পুঠিয়া থানার কৃষ্ণপুর মেডিকেল পাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে দেলোয়ার, রাজশাহীর বাঘা থানার কলিগ্রাম আজাহার মন্ডলের ছেলে মাজিদুল ও ভারোতিয়াপাড়া সেকান্দার মন্ডলের ছেলে আলমগীর হোসেন।

Advertisement

আরো পড়ুন: গণধর্ষণ শেষে নিয়ে গেল টাকাও!

বুধবার (১৬ মার্চ) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি মিন্টু রহমান।

তিনি বলেন, আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা চাঁপাইনাবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরাতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। এখানে থেকেই তারা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান ও মোটরসাইকেল চুরি করে আসছিলেন। তারা চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল, গোমস্তাপুর, রাজশাহীর তানোরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনেক চুরির ঘটনা ঘটিয়েছেন।

ওসি আরও জানান, আন্তঃজেলা চোর চক্রের প্রত্যেক সদস্যদের নামে নাটোর, নওগাঁসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানায় চার-পাঁচটি চুরিসহ মাদক মামলা রয়েছে। তারা এসব এলাকার গরিব, দুঃস্থ, অসহায়, খেটে খাওয়া মানুষের অটো চার্জারভ্যান বিশেষ কৌশলের মাধ্যমে চুরি করতেন। তাদের বিরুদ্ধে মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!