ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, ভাইয়ের বন্ধু গ্রে

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৬, ১৮ মার্চ ২০২২
আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, ভাইয়ের বন্ধু গ্রে
অভিযুক্ত রনি- ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement

গ্রেফতার যুবকের নাম রনি (২০)। সে আশুলিয়ার নিরিবিলি স্বপ্নবিলাস এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলা মিয়ার ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। এছাড়া সে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর বড় ভাইয়ের বন্ধু বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রনি ভুক্তভোগী স্কুলছাত্রীর মায়ের কাছে তিন হাজার টাকা মাস চুক্তিতে তিন বেলা খাবার খেত। গত বছরের মাঝামাঝি সময় ভাই ও মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রনি ঐ ছাত্রীর পোশাক পরিবর্তনের আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে গত বছরের ১ জুলাই দুপুরে ধর্ষণ করে। এরপর একইভাবে আরো কয়েকবার ধর্ষণের শিকার হয় ঐ ছাত্রী। এরপর স্কুলছাত্রী তার মাকে বিষয়টি খুলে বলে। পরে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থানায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। এরপর আশুলিয়া থানা পুলিশ অভিযুক্ত রনিকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!