ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ হাজার লিটার সয়াবিন তেল মজুত রেখে গুনলেন জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ২০ মার্চ ২০২২
২০ হাজার লিটার সয়াবিন তেল মজুত রেখে গুনলেন জরিমানা
মজুত করা তেল

নওগাঁর নিয়ামতপুরে সয়াবিন তেল মজুত করায় হুমায়ন কবির নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্ল্যাহ আল মামুন।

হুমায়ন কবির উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের বড় ব্যবসায়ী ও হাবিবা ট্রেডার্সের মালিক এবং উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

Advertisement

ইউএনও আবদুল্ল্যাহ আল মামুন বলেন, চাতালের গুদামঘরে অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুত রেখেছেন হুমায়ন কবির- এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মজুত করা তেল আগামী পাঁচদিনের মধ্যে সরকারি বাজার মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও গুদামজাত করার অপরাধে তাকে প্রাথমিকভাবে সর্তক করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক লাইসেন্স আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!