ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যুবকের স্বপ্ন ছাই

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ২১ মার্চ ২০২২
ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যুবকের স্বপ্ন ছাই
আগুন ও পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর বেলাব উপজেলার ভাবলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ছাই হয়েছে দুই যুবকের স্বপ্ন, ক্ষতি হয়েছে কমপক্ষে ২০ লাখ টাকার।

রোববার রাত আড়াইটার দিকে ভাবলা নতুন বাজারে আগুন লাগে। বেলাব ফায়ার সার্ভিস রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে সোহাগ মিয়ার ওয়ার্কশপ ও শাহিন মিয়ার ইলেকট্রনিকস, সাউন্ড সিস্টেমের ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী সোহাগ জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত ১১টার দিকে বাড়ি যান তিনি। ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যান, কিন্তু ততক্ষণে সব শেষ।

Advertisement

আরেক ভুক্তভোগী শাহীন জানান, জীবনের সর্বস্ব দিয়ে তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠানটি এভাবে মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে কল্পনাও করেননি। 

প্রত্যক্ষদর্শী পাহারাদার জাকির হোসেন খন্দকার জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ বাজারের উত্তর পাশের গ্যারেজ ও ইলেকট্রনিক্সের দোকানে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করেন। পরে বাজারের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও পারেনি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!