ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৬ বছরের ভাতিজাকে বিয়ে করতে স্বামীকে তালাক দিলেন চাচি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ৩০ মার্চ ২০২২
১৬ বছরের ভাতিজাকে বিয়ে করতে স্বামীকে তালাক দিলেন চাচি
বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচি

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গোসাইবাড়ি কুমুল্লি গ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে উঠেছেন চাচি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন। এর আগে, মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিবেশী ২৬ বছর বয়সী চাচির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গোসাইবাড়ী কুমুল্লি গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে ১৬ বছরের মো. সোহাগ। তাদের এক বছর ধরে সম্পর্ক চলছে। ভালোবাসার টানে মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে সোহাগের বাড়িতে ওঠেন চাচি। এতে বিপাকে পড়ে দুই পরিবার।

Advertisement

এরপরে সন্ধ্যায় ভাতিজার বাড়ির উঠানে স্থানীয় ইউপি সদস্য মো. নেছার উদ্দিনের উপস্থিতিতে সালিশ করেন মাতব্বর হেলাল মোল্লাহ, নজু মণ্ডলসহ শতাধিক মানুষ। এ সময় বৈঠকে সবার সামনে চাচি-ভাতিজা দুজনই বিয়ের দাবি তোলেন। আইনি জটিলতা থাকায় আগের স্বামীকে তালাক দেন চাচি।

ইউপি সদস্য মো. নেছার উদ্দিন বলেন, আগের স্বামীকে তালাকের ব্যবস্থা করে প্রেমিক সোহাগের বাড়িতে ওই নারীকে রেখে দিয়েছি। আইনি জটিলতা থাকায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!