ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রাকচাপায় যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৯ মার্চ ২০২২
টাঙ্গাইলে ট্রাকচাপায় যুবক নিহত
টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুয়েল নামে এক যুবক নিহত ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের আশেকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল টাঙ্গাইল সদর উপজেলার যুগির বয়ড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে

টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল চালক আশেকপুর বাইপাস এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক ওই মোটরসাইকেল চালককে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেথ। ঘটনাস্থলে নিহতের মোটরসাইকেলটি পাওয়া গেলেও ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!