জানা গেছে, বর সবুজ মিয়া নওগাঁর মান্দা উপজেলার মেরুল্লা গ্রামের আনিসুর রহমানের ছেলে। স্নাতক পাস সবুজ একটি বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।
তিনি জানান, ছোটবেলা থেকেই তার বাবা-মা তাকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার কথা বলে আসছিলেন। তিনিও সেই ইচ্ছা পূরণের কথা দিয়েছিলেন। কথামতো শনিবার দুপুরে কনের বাড়িতে হেলিকপ্টারে চড়ে হাজির হয়েছেন বর। কিছু টাকা খরচ হলেও মা-বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুশি তিনি।
.png)
এদিকে, মেয়ে তমা আক্তারের বাড়ি পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে। দুপুরের দিকে আকাশে হঠাৎ হেলিকপ্টারের শব্দে জড়ো হতে থাকে হাজারও মানুষ। ব্যতিক্রম এ বিয়ের আয়োজনে খুশি কনের স্বজন-প্রতিবেশীরাও। কেউ কখনো ভাবেননি গ্রামীণ পরিবেশে এমন আয়োজন দেখবেন।
কনে তমা বলেন, তার বাড়ি থেকে বরের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। অল্প দূরত্ব হওয়ায় আকাশপথে একটু ঘুরে-ফিরে বাড়িতে যাবেন তিনি। এটি তার জীবনের অন্যরকম অনুভূতি। যা ভাষায় প্রকাশ করার মতো নয়।