[ দেশজুড়ে ]
রোজার মধ্যে সাহরি না খেয়েই সারারাত মারামারি
ফরিদপুরের সালথায় রোজার মধ্যে সাহরি না খেয়ে দুই পক্ষের সারারাত মারামারি। ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েনছে। সংঘর্ষের পাশাপাশি বাড়ি-ঘর ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঐ উপজেলার মোড়হাট-আগুলদিয়া-জয়ঝাপ এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষ শুক্রবার সাহরির সময় গড়িয়ে সকাল পর্যন্ত স্থায়ী হয়।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে স্থানীয় আইয়ুব ঠাকুর ও খোরশেদ খাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশকিছু বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
.png)
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!