ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধুখালীতে ট্রাকচাপায় নারী নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ১১ এপ্রিল ২০২২
মধুখালীতে ট্রাকচাপায় নারী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। রোববার রাত ৩টার দিকে বাগাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আর আহতের নাম আরিফ হোসেন। তিনি একজন ওয়ার্কশপ ব্যবসায়ী। তাকে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংকন কুমার বিশ্বাস জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে বাগাট বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন আরিফ। আকস্মিক একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় সময় পাশে থাকা ঐ নারীকেও চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ঐ নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। আহতকে হাসপাতালে পাঠায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!