ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ১৭ এপ্রিল ২০২২
সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত
বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী রাজু- ছবি: সংগৃহীত

কুমিল্লায় বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার এজহারভুক্ত প্রধান আসামি মো. রাজু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

রোববার ভোররাতের দিকে জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

র‌্যাব সূত্র জানায়, সাংবাদিক মহিউদ্দিন হত্যার প্রধান অভিযুক্ত রাজু রোববার ভোররাতে গোলাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সেখানে অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। উপস্থিতি টের পেয়ে রাজু ও তার সঙ্গীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে রাজু গুলিবিদ্ধ হয়। এ সময় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত রাজুর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক ব্যবসায়ী রাজু ও তার সঙ্গীদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিনের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!