ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘মানসিক শান্তি’ খুঁজতে যে পথ বেছে নিলেন ৩ সন্তানের জননী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ১৭ এপ্রিল ২০২২
‘মানসিক শান্তি’ খুঁজতে যে পথ বেছে নিলেন ৩ সন্তানের জননী
ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের লালমাঝি পাড়া এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।

রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম লাকি আক্তার। তিনি লালমাঝি পাড়া এলাকার জানে আলম ওরফে গুন্নুর স্ত্রী। তার তিনটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, ঘরের ছাদে মায়ের ঝুলন্ত লাশ দেখে ছেলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ। বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন লাকি। এ নিয়ে তার চিকিৎসাও করা হয় বলে জানান স্বজনরা।

Advertisement

ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!