[ দেশজুড়ে ]
চট্টগ্রাম থেকে সরাসরি শারজাহ যাবে বিমান
বাংলাদেশ বিমান (ফাইল ছবি)
প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’তে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ১৯ এপ্রিল এ ফ্লাইট চালু হবে। ফলে আমিরাত প্রবাসী চট্টগ্রামবাসীর জন্য বিমান ভ্রমণ সহজ ও আরামদায়ক হবে বলে বলছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ১৬৭ আসনের ফ্লাইটটি সপ্তাহে চারদিন চট্টগ্রাম থেকে শারজাহ যাবে। এ রুটে চট্টগ্রাম থেকে কয়েকটি বেসরকারি বিমান সংস্থা আসা-যাওয়া উভয় পথে ফ্লাইট পরিচালনা করলেও রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধুমাত্র ফিরতি ফ্লাইট পরিচালনা করতো। এখন আসা- যাওয়া উভয় ফ্লাইট পরিচালনা করবে।
.png)
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, এতদিন শারজাহ থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশের ফ্লাইট আসতো। আগামী ১৯ এপ্রিল থেকে চট্টগ্রাম থেকে সরাসরি শারজাহ যাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!