[ দেশজুড়ে ]
চট্টগ্রামে মাদক মামলায় একজনের ৮ বছরের জেল
কারাদণ্ড (ফাইল ছবি)
চট্টগ্রামে মাদক মামলায় মো. হাসেম নামে একজনকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত হাসেম কক্সবাজারের টেকনাফ উপজেলার হিলি এলাকার জগির আহম্মেদের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় হাসেম নামে এক আসামিকে আট বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
.png)
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর নগরীর আকবরশাহ থানার একেখান মোড় এলাকা থেকে ছয় হাজার ইয়াবাসহ হাসেমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই ঘটনায় অধিদফতরের চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তা মোজাম্মেল হক আকবরশাহ থানায় মামলা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!