মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ আগস্ট রাতে আব্দুল মজিদ ও মো. উজ্জল নামে এই দুই আসামির কাছ থেকে মোট ৪টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করে। আব্দুল মজিদ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পুঠিয়ার পাড় গ্রামের বাসিন্দা ও পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মোজাফফর আলীর ছেলে। অন্যদিকে মো. উজ্জল ধনবাড়ী উপজেলার রুপশান্তি গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
এ মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারের পর রোববার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামি আব্দুল মজিদ ও মো. উজ্জলকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ সময় কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
.png)
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও মুহাম্মদ বাকী বিল্লাহ।