১০ লাখ জাল টাকাসহ চক্রের মূলহোতাসহ আটক ২
খুলনায় ১০ লাখ জাল টাকাসহ জাল টাকা তৈরি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
আটককৃতরা হলেন বাগেরহাট কচুয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মো. সালাউদ্দিন শেখ ও একই এলাকার মৃত নেছারউদ্দিন শেখের ছেলে মো. একরাম শেখ।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর সদর সফতর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
.png)
র্যাব জানায়, খুলনার সোনাডাঙ্গা থানার পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রতারিত করছে। এর মাধ্যমে তারা বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ৷
তথ্যের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাই ও আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। সংঘবদ্ধ চক্রটিকে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় সোনাডাঙ্গার পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাল টাকা তৈরি চক্রের মূলহোতা মো. সালাউদ্দিন শেখ ও মো. একরাম শেখকে গ্রেফতার করে।
সাক্ষীদের সামনে আসামিদের কাছ থেকে ১০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। আটক আলামত ও আসামিদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছেন