ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শীর্ষে ওঠার লড়াইয়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২২
শীর্ষে ওঠার লড়াইয়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বরিশাল
ব্যাট করছেন ক্রিস গেইল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। হাই ভোল্টেজ এই ম্যাচের বিজয়ী দল ম্যাচ শেষে থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এমন ম্যাচে আগে ব্যাট করে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশাল।

নির্ধারিত ২০ ওভারে ফরচুন বরিশালের সংগ্রহ ৫ উইকেটে ১৫৫ রান।

বিপিএলের সিলেট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক কায়েস। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান এ সময় জানিয়েছিলেন, টস জিতলে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন।

Advertisement

বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ক্রিস গেইল ও মুনিম শাহরিয়ার। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ৮ বলে ১০ রান করে আউট হন গেইল। নাজমুল হোসেন শান্ত এদিন ১ রানের বেশি করতে পারেননি। 

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা মুনিম ফিফটির সুবাস পাচ্ছিলেন। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ৪৫ রান করেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান। ৩৬ বলে অর্ধশতক পূরণ করার পরের বলেই আউট হন এই অলরাউন্ডার।

সাকিব আউট হওয়ার পর শেষ ৩ ওভারে মাত্র ১৯ রান সংগ্রহ করতে পারে বরিশাল। তৌহিদ হৃদয় ৩৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ডোয়াইন ব্রাভো ৬ বলে ১০ রানের ইনিংস খেলেন। নুরুল হাসান সোহান ৩ বলে অপরাজিত ৩ রান করেন।

কুমিল্লার হয়ে তানভীর ইসলাম দুটি এবং মুস্তাফিজুর রহমান, মঈন আলী ও করিম জানাত একটি করে উইকেট শিকার করেন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!