ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২২
কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। এ ম্যাচ জিতলে খুলনার প্লে অফ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এমন হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

অবশ্য টস জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন, এমনটাই জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। তাই বলা যায় টসের সিদ্ধান্ত দুই দলেরই পক্ষে এসেছে।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা এরই মধ্যে প্লে অফে অংশগ্রহণ নিশ্চিত করেছে। চতুর্থ স্থানে থাকা খুলনার প্লে অফে যাওয়ার জন্য এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসরে দুই দলেরই এটি ৯ম ম্যাচ এবং পরস্পরের বিরুদ্ধে প্রথম লেগ।

Advertisement

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে কুমিল্লা পাঁচটি এবং খুলনা চারটি জয় পেয়েছে। কুমিল্লার একটি ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এই ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে খুলনা।

এই ম্যাচে দুই দলই একাদশে একটি করে পরিবর্তন নিয়ে খেলছে নেমেছে। খুলনার একাদশে জায়গা হারিয়েছেন জাকের আলী, তার জায়গায় সুযোগ পেয়েছেন রনি তালুকদার। কুমিল্লার একাদশে নেই আরিফুল হক, তার জায়গায় খেলবেন মাহিদুল ইসলাম অঙ্কন।

একনজরে দুই দলের একাদশ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসি, মঈন আলী, ইমরুল কায়েস (অধিনায়ক), সুনীল নারাইন, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

খুলনা টাইগার্স: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, সিকান্দার রাজা, থিসারা পেরেরা, রুয়েল মিয়া, খালেদ আহমেদ ও নাবিল সামাদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!