ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলের গুরুত্বপূর্ণ পর্ব শুরু হচ্ছে কাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২২
বিপিএলের গুরুত্বপূর্ণ পর্ব শুরু হচ্ছে কাল
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের পরবর্তী দুই রাউন্ডের জন্য ছয়টি দল আজ সিলেট থেকে ঢাকায় এসেছে।

এরই মধ্যে প্লে অফের দৌঁড় থেকে ছিটকে গেছে সিলেট সানরাইজার্স। তবে অন্য পাঁচ দলের জন্য পরের দুই রাউন্ডই গুরুত্বপূর্ণ।

ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে তারা এখন খেলবে টেবিলের শীর্ষ দু’টি স্থান ধরে রাখতে । এই মুহুর্তে এই দুই দলই শীর্ষে আছে। তবে বাকী ম্যাচগুলোতে হারলে শীর্ষ দু’টি স্থান হারাতে পারে তারা।

Advertisement

প্লে অফের বাকী দু’টি স্থানের জন্য লড়বে- খুলনা টাইগার্স, মিনিস্টার গ্রুপ ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আগামীকাল দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। পরের ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা। যেহেতু এগুলো শুক্রবারের ম্যাচ, তাই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং সন্ধ্যার ম্যাচটি শুরু হবে ৬টা ৩০ মিনিটে।

শীর্ষ দু’টি স্থান নিশ্চিত করা দলগুলির জন্য গুরুত্বপূর্ণ। কারণ শীর্ষের দু’টি স্থানে থাকতে পারলে, কোয়ালিফাইয়ার-১এ খেলার সুযোগ পাবে তারা। আর কোয়ালিয়াইয়ার-১ এর বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। কিন্তু হারলেও, ফাইনালে উঠার জন্য আরও একটি সুযোগ থাকবে।

টেবিলের তৃতীয় ও চতুর্থস্থান পাওয়া দল খেলবে এলিমিনেটরে। এলিমিনেটরে হেরে যাওয়া দল আসর থেকে বাদ পড়বে। আর জয়ী দল ফাইনালের জন্য কোয়ালিফাইয়ার-১এ হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!