ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়ে খুলনার লড়াকু সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২২
বাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়ে খুলনার লড়াকু সংগ্রহ
আন্দ্রে ফ্লেচার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্স। এ ম্যাচে আগে ব্যাট করে সিকান্দার রাজার ফিফটিতে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে ঢাকা।

নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ ৮ উইকেটে ১২৯ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তৃতীয় ও পঞ্চম দল দুটির মাঝে অনুষ্ঠিতব্য হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

Advertisement

ব্যাট করতে নেমে খুলনার শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ১২ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় তারা। আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, জাকের আলী ও ইয়াসির আলী আউট হওয়ার আগে করেন যথাক্রমে ৬, ১, ৫ ও ০ রান।

এমতাবস্থায় মুশফিকুর রহিম ও মাহেদী হাসান বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। আউট হওয়ার আগে তারা যথাক্রমে ১২ ও ১৭ রান করেন। এরপর থিসারা পেরেরাকে সঙ্গে নিয়ে খুলনাকে এগিয়ে নেন সিকান্দার রাজা।

পেরেরা ১২ রানে আউট হলেও ফিফটি পূরণ করেই মাঠ ছাড়েন রাজা। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫০ বলে ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। অন্যপ্রান্তে ৮ রানে অপরাজিত ছিলেন রুয়েল মিয়া।

ঢাকার হয়ে আরাফাত সানি ও আজমতউল্লাহ ওমরজাই দুটি করে এবং রুবেল হোসেন, ফজল হক ফারুকি ও কায়েস আহমেদ একটি করে উইকেট শিকার করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!