ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এলিমিনেটরে টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২২
এলিমিনেটরে টস জিতে ফিল্ডিংয়ে খুলনা
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। আজকের ম্যাচে যারা হারবে, তারাই বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। এমন হাই ভোল্টেজ ম্যাচে টস ভাগ্য এসেছে খুলনার পক্ষে।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে আগে ব্যাট করতে হবে তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করা চট্টগ্রামকে।

লিগ পর্বে দুই দল ২ বার পরস্পরের মুখোমুখি হয়েছিল। প্রথম লেগে চট্টগ্রাম জিতেছিল ২৫ রানে। দ্বিতীয় লেগে খুলনা পেয়েছিল ৬ উইকেটের জয়। লিগ পর্বের ১০ ম্যাচ থেকে সমান ৪টি করে জয় নিয়ে দুই দল পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে, সমান ১০ পয়েন্ট নিয়ে।

Advertisement

এই ম্যাচে চট্টগ্রাম একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। ফর্মের তুঙ্গে থাকা ওপেনার উইল জ্যাকস অসুস্থতার কারণে হাই ভোল্টেজ এই ম্যাচে খেলতে পারছেন না। তার জায়গায় সুযোগ পেয়েছেন কেনার লুইস।

খুলনাও নেমেছে একটি পরিবর্তন নিয়ে। একাদশে সুযোগ পেয়েছেন ফরহাদ রেজা, জায়গা হারিয়েছেন রনি তালুকদার।

একনজরে দুই দলের একাদশ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: জাকির হাসান, কেনার লুইস, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, আকবর আলী, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, খালেদ আহমেদ, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা ও রুয়েল মিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!