চলতি আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তামিম ইকবালের মিনিস্টার ঢাকা। তবে আসরে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছেন তিনি। ৯ ম্যাচে তার সংগ্রহ ৪০৭ রান। তামিম হাঁকিয়েছেন একটি শতক ও চারটি অর্ধশতক।
সর্বোচ্চ রান সংগ্রাহকের পরের তিনটি অবস্থানে আছেন তিনজন বিদেশি ক্রিকেটার। তারা হলেন যথাক্রমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস, সিলেট সানরাইজার্সের কলিন ইনগ্রাম ও খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার। দেশি ক্রিকেটারদের মধ্যে তামিমের পর আছেন সিলেটের এনামুল হক বিজয়।
.png)
গ্রুপ পর্ব শেষে বিপিএলের শীর্ষ দশ রান সংগ্রাহক:
নাম - ইনিংস - রান - গড় - স্ট্রাইক রেট
তামিম ইকবাল (ঢাকা) - ৯ - ৪০৭ - ৫৮.১৪ - ১৩২.৫৭
উইল জ্যাকস (চট্টগ্রাম) - ১০ - ৩৯৮ - ৪৪.২২ - ১৫৪.২৬
কলিন ইনগ্রাম (সিলেট) - ৯ - ৩৩৩ - ৪১.৬২ - ১৩৭.৬০
আন্দ্রে ফ্লেচার (খুলনা) - ১০ - ৩৩০ - ৪৭.১৪ - ১৩৯.২৪
এনামুল হক বিজয় (সিলেট) - ৯ - ২৮০ - ৩১.১১ - ১২১.৭৩
সাকিব আল হাসান (বরিশাল) - ৯ - ২৭৬ - ৩৪.৫০ - ১৪৬.৮০
মাহমুদউল্লাহ রিয়াদ (ঢাকা) - ৮ - ২৫৫ - ৩৬.৪২ - ১২০.২৮
ফাফ ডু প্লেসি (কুমিল্লা) - ৮ - ২৪০ - ৪০ - ১৩৭.১৪
আফিফ হোসেন ধ্রুব (চট্টগ্রাম) - ১০ - ২১৯ - ২১.৯০ - ১১৭.৭৪
লেন্ডল সিমন্স (সিলেট) - ৭ - ২১৫ - ৩০.৭১ - ১২৭.২১