উইকেট শিকারির তালিকায় ১৮ উইকেট নিয়ে সবার ওপরে আছেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় স্থানে আছেন ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার ডোয়াইন ব্রাভো, তার শিকার ১৬ উইকেট। শীর্ষ দশে ব্রাভো ছাড়া আর একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন খুলনার থিসারা পেরেরা। তিনি শিকার করেছেন ১৩টি উইকেট।
সাকিব আল হাসান ২৭৬ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠস্থান ও ১৫ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় তৃতীয়স্থানে আছেন। বলা যায় টুর্নামেন্ট সেরার দৌঁড়ে তিনিই আছেন শীর্ষে।
.png)
একনজরে দেখে নিন গ্রুপ পর্ব শেষে বিপিএলের শীর্ষ উইকেট শিকারি কারা:
নাম - ইনিংস - ওভার - উইকেট - ইকোনমি রেট
মুস্তাফিজুর রহমান (কুমিল্লা) - ৮ - ২৭.৩ - ১৭ - ৬.৭২
ডোয়াইন ব্রাভো (বরিশাল) ৮ - ৩০.৪ - ১৬ - ৮.১১
সাকিব আল হাসান (বরিশাল) - ৯ - ৩৫.৩ - ১৫ - ৪.৯৫
মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম) - ৬ - ১৮.৩ - ১৩ - ৮.৫৪
থিসারা পেরেরা (খুলনা) - ১০ - ৩৪.২ - ১৩ - ৭.২৫
তানভীর ইসলাম (কুমিল্লা) - ৯ - ৩১.৩ - ১২ - ৭.৬৮
শরিফুল ইসলাম (চট্টগ্রাম) - ১০ - ৩৫.১ - ১২ - ৮.৯৫
নাজমুল ইসলাম অপু - (সিলেট) - ৫ - ১৭.২ - ১১ - ৭.১৫
নাহিদুল ইসলাম (কুমিল্লা) - ৯ - ৩০ - ১১ - ৬.১০
কামরুল ইসলাম রাব্বি (খুলনা) - ৭ - ২৪ - ১১ - ১০.৫৪