শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার স্ত্রী মিনারা বেগম ও তার ২৩ বছর বয়সী ছেলে মামুন।

.png)
স্থানীয়রা জানায়, উত্তর কাকচিড়া এলাকায় দোকানে চা খাওয়ার পর দোকানিকে এক হাজার টাকার একটি নোট দেন মামুন। নোটটি জাল বলে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মামুনের কাছ থেকে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন থাকার তথ্য দেন মামুন। পরে লাঠিমারা এলাকার আবদুল খালেকের ঘর থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এ সময় আবদুল খালেকের তথ্যমতে মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়।