ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদেশি পিস্তল-গুলি ও জাল টাকাসহ চরমপন্থী নেতা আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২১
বিদেশি পিস্তল-গুলি ও জাল টাকাসহ চরমপন্থী নেতা আটক
আটককৃ রাসেল হোসেন আরজু

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে চরমপন্থী নেতা ও মাদক ব্যবসায়ী রাসেল হোসেন আরজুকে বিদেশি পিস্তল, গুলি ও জাল টাকাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত রাসেল হোসেন আরজু কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া এলাকার ইব্রাহিমের ছেলে। তিনি উপজেলার আসন্ন কয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।

র‍্যাব - ৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

Advertisement

এ সময় আরজুর কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল,৩ রাউন্ড গুলি ও ৫০ হাজার জাল টাকা উদ্ধার করে র‍্যাব।

আরজু দীর্ঘ দিন ধরে এলাকায় চরমপন্থী সিন্ডিকেটের নেতা হিসেবে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা এবং মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে।

এ বিষয়ে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, গুলি ও জাল টাকাসহ রাসেল হোসেন আরজুকে আটক করা হয়েছে। আরজুকে আটক করার পর স্বাক্ষীর জন্য নাম ঠিকানা লেখার সময় প্রায় ৮-১০টি মোটরসাইকেল যোগে আরজুর লোকজন এসে র‍্যাবের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র‍্যাবও ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়ে এবং পরে আরজুকে আটক করে ক্যাম্পে আনা হয়। র‍্যাবের ওপর যারা হামলা চালিয়ে আরজুকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!