ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নকল কাগজে ঋণ গ্রহণ, ছয় বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪০, ২৭ মার্চ ২০২২
নকল কাগজে ঋণ গ্রহণ, ছয় বছরের কারাদণ্ড
আদালতের আদেশ: প্রতীকী ছবি

নকল কাগজে ঋণ গ্রহণ করায় এক ব্যবসায়ীকে পৃথক দুটি ধারায় ৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় ৪৯ হাজার টাকা অর্থদণ্ড করে আদালত। রোববার দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দণ্ডাদেশ দেয়।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো.হানিফ। তিনি ফেনী জেলার সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের সুজামিয়ার ছেলে।

দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করে বলেন,  আসামি মো.হানিফ নিজেকে ফেনী জেলার ফেনী উপজেলা দিন পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামের বাথানিয়া ডেইরি ফার্মের মালিক দাবি করে জাল,ভুয়া কাগজপত্র সৃজন করে। ঐ কাগজপত্রকে সঠিক হিসেবে ব্যবহার করে সোনালী ব্যাংক ফেনীতে দাখিল করে ৪ লাখ টাকা এসএমই ঋণ মঞ্জুর করে। এরপর আসামি ঋণের ৩ লাখ ৬০ হাজার টাকা উঠিয়ে আত্মসাৎ করে। কিন্তু দুদকের তদন্তে বাস্তবে বাথানিয়া ডেইরি ফার্মের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

Advertisement

মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। বিচারক উপস্থিত আসামিকে দণ্ডাদেশ দিয়ে নোয়াখালী জেলা কারাগারে পাঠায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!