ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অর্থ আত্মসাৎ মামলায় সাতজনের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ২৮ জানুয়ারি ২০২০
অর্থ আত্মসাৎ মামলায় সাতজনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে কৃষি ঋণ প্রকল্পের টাকা আত্মসাৎ মামলায় সাতজনকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫৫ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে জেলা বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মধুখালী উপজেলা শস্যগুদাম ঋণ প্রকল্পের গুদাম রক্ষক মোতাহার হোসেন মিয়া, প্রকল্পের সাধারণ সম্পাদক শাহজালাল ওরফে কানু, সদস্য সোহরাব শেখ, হাসেম মল্লিক, মহসিন শরীফ, সাখাওয়াত হোসেন মোল্লা ও খবির হোসেন মোল্লা। তবে খবির পলাতক রয়েছেন।

Advertisement

পিপি মজিবর রহমান জানান, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে শস্যগুদাম ঋণ প্রকল্পের আওতায় মধুখালী কৃষি ব্যাংক থেকে ৬৬ জন কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়। এ বাবদ ৮০ টাকা হারে কৃষকদের ৫৫ লাখ ৪৪ হাজার টাকার শস্য গুদামে মজুত রেখে অভিযুক্তরা আত্মসাৎ করেন। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ নভেম্বর থানায় মামলা করেন কৃষি ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক ইউনুস আলী মিয়া।

তিনি আরো জানান, মামলার পর দুদকের ফরিদপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার এক নম্বর আসামি প্রকল্পের সভাপতি নুরুল ইসলাম মোল্লা মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!