এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের গোবরা এলাকা থেকে ২ নম্বর কয়রা গ্রামের আব্দুল হক সানার ছেলে ওমর সাদিক, ৪ নম্বর কয়রা গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে জোবায়ের হোসেন, ২ নম্বর কয়রা গ্রামের সলেমান সরদারের ছেলে ইমরান হোসেন এবং একই গ্রামের নজরুল সানার ছেলে শাহা আলম।
.png)
তবে মামলার এজাহারনামীয় অপর এক আসামি ২ নম্বর কয়রা গ্রামের শফিকুল সানার ছেলে শহিদুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, ধর্ষণের শিকার ঐ নারীর দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, ঐ নারীর স্বামী ইটভাটায় কাজ করেন। তিনি কিছুদিন ইটভাটার কাজে থাকেন, আবার কিছুদিন বাড়িতে থাকেন। তাদের ২/৩ বছরের এক সন্তান রয়েছে। রোববার তার স্বামী ইটভাটার কাজে চলে যান। পরে ঐ নারী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় কিছু লোকজন তাকে পেছন থেকে ধরে বসে এবং বলে তোর ঘরে লোক আছে। ঐ নারী কেউ নেই বললে তারা তাকে ঘরে নিয়ে দেখাতে বলে।
পরে ঘরে গেলে তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে। রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নলপাড়া গ্রামে ঐ নারীর নিজ বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে।