ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা কারাগারে বাবু-সুখমনির বিয়ে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ১২ এপ্রিল ২০২২
খুলনা কারাগারে বাবু-সুখমনির বিয়ে
বিয়ের সাজে সুখমনি ও বাবু। ছবি: সংগৃহীত

খুলনা কারাগারে ধর্ষণ মামলায় বন্দি মো. রফিকুল ইসলাম বাবুর সঙ্গে ভুক্তভোগী সুখমনির বিয়ে হয়েছে। রোববার দুপুরে হাইকোর্টের নির্দেশে খুলনা কারাগারের অভ্যন্তরে অফিসকক্ষে এ বিয়ে হয়।

বর মো. রফিকুল ইসলাম বাবু খুলনার রায়পাড়া ক্রস রোডের আব্দুল হামিদ মোল্যার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা কারাগারের ডেপুটি জেলার মো. ফখরউদ্দিন।

Advertisement

তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনায় উভয়ের বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এ সময় বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২০ সালের ১৪ ডিসেম্বর বর বাবুর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। সেই মামলায় ঐদিন থেকেই কারাগারে ছিলেন বাবু। পাশাপাশি ভুক্তভোগী মেয়েটি ছিল বাগেরহাটের সেফহোমে। আদালতের নির্দেশে সেফহোম থেকে সুখমনিকে এনে তাদের দুইজনের বিবাহ সম্পন্ন করা হয়। তাদের এক বছরের একটি সন্তানও রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেল সুপার মো. ওমর ফারুক, জেলার মো. তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. ফখরউদ্দিন, ডেপুটি জেলার মো. নূর-ই-আলম সিদ্দিকী, সার্জেন্ট ইন্সট্রাক্টরসহ বিভিন্ন পদে নিয়োজিত কারা কর্মকর্তা-কর্মচারীরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!