রোববার বেলা ১২ টার দিকে স্কুল প্রাঙ্গণে ঈদ উপহার দেয়ার আয়োজন করে নেত্রকোনা লেডিস ক্লাব। শিশুদের হাতে পোশাকসহ জেলা প্রশাসনের দেয়া খাদ্য সামগ্রীও তুলে দেয়া হয়।
ক্লাবের সদস্য সচিব জেলা সদর উপজেলার ইউএনও মাহমুদা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এসব উপহার তুলে দেন লেডিস ক্লাবের সভাপতি কাজি সুমান্না আখতার।
.png)
এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমানসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা ঈদের এমন উপহার পেয়ে আনন্দে আবেগাপ্লুত।
অভিভাবকরা জানান, আমাদের সন্তানদের নিয়ে কষ্ট তো প্রতিদিনই আছে। কিন্তু এর মাঝে এমন সময়ে ঈদের খুশি পেয়েছে ওরা আমরা খুশি। আমাদের সঙ্গে তারা তাদের ঈদ আনন্দ ভাগ করেছেন এতে আমরা কৃতজ্ঞ।