বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আহত যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
.png)
নিহত দুই যুবক হলেন বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন।
জানা গেছে, নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বিপরিত দিক অর্থাৎ বরিশাল থেকে যাত্রী নিয়ে যাওয়া একটি বেপরোয়া গতির আলফার (থ্রি হুইলার) সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন এবং গুরুতর আহত লিমন ও সুমনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, ১৫ মিনিট চিকিৎসা নেওয়ার পরে লিমনও মারা যান। তাদের সঙ্গী সুমনের অবস্থাও আশঙ্কাজনক।
বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম সত্যতা নিশ্চিত করেছেন।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এর আগেই নিহত দুজন এবং আহত যুবককে উদ্ধার করে বরিশালে নেয়া হয়েছে।