ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ৫ মে ২০২২
গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় হুমায়ুন শেখ নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত হুমায়ুন শেখ মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের সাদি শেখের ছেলে।
 
জানা গেছে, পুরাতন মুকসুদপুর থেকে মুকসুদপুর উপজেলা সদরগামী বাইসাইকেল আরোহী হুমায়ুন শেখকে গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী মাইক্রোবাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি পাশের গর্তে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!